মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মস্তাননগর কাটাবিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষে প্রীতি ফুটবল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ মার্চ) বিকেলে মস্তাননগর কাটাবিল মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন সততা সংঘ আয়োজিত প্রীতি ম্যাচে ট্রাইবেকারে ৫-৪ গোলের ব্যবধানে অবিবাহিত ফুটবল একাদশ জয়ী হয়েছে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মকবুল আহম্মদ কল্যান পরিষদের প্রতিষ্ঠাতা রেজাউল করিম মাষ্টার।
৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে ও জোরারগঞ্জ ইউনিয়ন যুবলীগ নেতা মোশারফ এইচ সাগরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আবু তাহের, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক বিধান কর, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীনুর হোসেন শাহীন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফারুক মালুম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল আমিন, ইউপি সদস্য মজিবুল হক মেম্বার, জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদুল ইসলাম সুজন, আমির হোসেন, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গোপাল চন্দ্র নাথ, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল আমিন ভুট্টো, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শফিকুর রহমান, আবুল বশর মেম্বার, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাপস কুমার সিংহ, আওয়ামী লীগ নেতা সিরাজ বাঙ্গালী, মজিবুল হক সওদাগর, ইউসুফ হাজারী সহ ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ।








