খেলাধূলা তরুণদের ভালো পথে উৎসাহিত করে মাদক থেকে বিরত রাখে।
ব্রাইট ফিউচার স্পোটিং ক্লাব কতৃক আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের তৃতীয় কোয়াটার ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পেকুয়া সদরের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এড.রাশেদ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, খেলাধূলার মাধ্যমে তরুণদের মাঝে ভালো প্রতিযোগীতার চর্চা হয় যা দেশের জন্য মঙ্গল। তরুণদের মাঝে সাংস্কৃতিক চর্চা ও খেলাধূলার চর্চা হলেই সমাজে অনেক অপরাধ কমে আসবে বলে তিনি দাবী করেন।
শনিবার (১১ জানুয়ারী) বিকেলে পেকুয়া সদরের চড়াপাড়ায় ব্রাইট ফিউচার স্পোটিং ক্লাব কতৃক আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের তৃতীয় কোয়াটার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান প্রার্থী তরুণ আইনজীবি এড. রাশেদুল কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান সরওয়ার বাপ্পী, সদররের ইউপি সদস্য জিয়াবুল করিম, গণমাধ্যম ও সাংস্কৃতিক কর্মী এফ এম সুমন, সংবাদকর্মী শাহাজামাল।
খেলায় রাজস্পোটিং ক্লাব এস এইচ এস নাইনটিন স্পোটিং ক্লাবের মোকাবেলা করে। নির্ধারিত ১২ ওভারে খেলতে নেমে রাজস্পোটিং ক্লাব ৬ ইউকেটে ৭৬ রান করেন ।
জবাবে এস এইচ এস নাইনটিন স্পোটিং ক্লাব ৭৬ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে নির্ধারিত ওভারে ৫ ইউকেটে ৬৩ রান করে পরাজিত হন। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রাজস্পোটিং ক্লাবের অলরাউন্ডার ইনসান। পুরো খেলার ধারাভাষ্য দেন টুর্ণামেন্টের পরিচালক মোস্তাফিজুর রহমান।








