নিউজটি শেয়ার করুন

গণপরিবহণে যাত্রী বহন নিয়ে নতুন সিদ্ধান্ত

সিপ্লাস ডেস্ক: বিধিনিষেধ শেষে বুধবার (১১ আগস্ট) থেকে সরকার প্রায় সবকিছুই খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এসময় সরকার অর্ধেক গণপরিবহন চলাচল করার অনুমতি দিয়েছে। গণপরিবহন অর্ধেক চললেও যাত্রী বহন করা যাবে শতভাগ।

করোনাভাইরাসজনিত রোগের বিস্তার রোধে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ শিথিল করে আজ রোববার (৮ আগস্ট) যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেখানে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সড়ক, রেল ও নৌ-পথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন/যানবাহন চলাচল করতে পারবে। সড়ক পথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন (সিটি করপোরেশন এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে জেলা প্রশাসক) নিজ নিজ অধিক্ষেত্রের আইন-শৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দপ্তর/সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here