সীতাকুণ্ড প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা মেনে অর্ধেক যাত্রী নিয়ে বাস-মিনিবাস চালাতে ৬০ শতাংশ বাড়তি ভাড়ার পরও যদি অতিরিক্ত ভাড়া আদায় করে তাহলে যাত্রীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ।
সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলানীর নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের নেতারা চট্টগ্রাম জেলা বাস মিনিবাস হিউম্যান হলার শ্রমিক ইউনিয়ন অলংকার টু সীতাকুণ্ড( ৮ ও ১৭ নাম্বার) শ্রমিক ও মালিক সমিতির সাথে এই বিষয়ে আলোচনা করেন এবং সীতাকুণ্ডের বিভিন্ন পয়েন্টে গিয়ে বিভিন্ন গণপরিবহনের যাত্রীদের সাথে কথা বলেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এ সময় ছাত্রলীগ নেতৃবৃন্দ কোন ড্রাইভার যদি সরকারি নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত এক টাকাও ভাড়া আদায় করে তাহলে সাথে সাথে প্রশাসন ও সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগকে খবর দেওয়ার জন্য সকল যাত্রীদের অনুরোধ জানান। পাশাপাশি করোনা মোকাবেলায় সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধি মেনে চলার মেনে চলার আহবান জানান সকলকে।
শিহাব উদ্দিন বলেন, যাত্রী সাধারণের দূর্ভোগের কথা মাথায় রেখে আমরা নিয়মিত তদারকিতে থাকবো। সরকারী নির্দেশনা মতে যাত্রীগন যেন ভাড়া প্রদান করেন এবং চালক-হেলপারদের সাথে যাত্রীদের কোন রকম বাকবিতন্ডায় না জড়ায় মূলত আমরা সে বিষয়ে তদারকি করবো।








