সিপ্লাস ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১,৯১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এসময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫০জন।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত শনাক্ত হলেন ২ লাখ ৪৪ হাজার ২০ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ২৩৪ জন।
এদিকে পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ের্ল্ডোমিটারসের তথ্যমতে, সোমবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৭০০ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮৪ লাখ ৫৬ হাজার ৬৮২ জনের। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ১৬ লাখ ৯০ হাজার ৬৭২ জন।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।








