নিউজটি শেয়ার করুন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত আরও ৩ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ জন মানুষ।

নতুন আক্রান্ত ৩ জনের মধ্যে ২ জন বিদেশফেরত, অন্যজন সংস্পর্শে আক্রান্ত হয়েছে।

রবিবার রাজধানীর মহখালীতে স্বাস্থ্য অধিদফতরের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের আঘাত আসে। এরপর এটি বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত বিশ্বে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে।