নিউজটি শেয়ার করুন

গরমের সাথে পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে করোনা

সিপ্লাস ডেস্ক:  দেশে গরমের সাথে পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে করোনায় শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় আরও মারা গেছেন আরও ৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫০২ জনে।  নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫১ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৫৪ হাজার ১৫৬ জন।

বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৩০৭ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৭ হাজার ৯২০ জন।

এর আগে বুধবার (১০ মার্চ) দেশে আরও এক হাজার ১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৭ জন।