নিউজটি শেয়ার করুন

গরমে অতিষ্ঠ ফটিকছড়ির জনজীবন

ফটিকছড়ি প্রতিনিধি: এখন গ্রীষ্মকাল। গরম পড়বে,তাই স্বাভাবিক। তবে এ বছরের গরমের মাত্রা অন্যান্য বারের চেয়ে অনেকটা বেশি! বিশেষ করে বিগত কয়েক দিনের গরম অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করেছে।

ফটিকছড়িতে দিনের বেলায় গত ক’দিন বিদ্যুৎ না থাকায় বর্তমান সময়ে যান্ত্রিক জীবনে অভ্যস্থ সাধারণ মানুষ একেবারে হাঁপিয়ে উঠেছে। কাজ না থাকলে মানুষ ঘর থেকে তেমন বের হচ্ছেন না । যার ফলে রাস্তা-ঘাট আগের চেয়ে তুলনামূলক ফাঁকা।

হাসপাতাল সুত্রে জানা গেছে, অতিরিক্ত গমের কারণে শ্বাসকষ্ট-নিমোনিয়া ও ডায়রিয়াসহ বিভিন্ন রোগবালাই বৃদ্ধি পেয়েছে ।

উপজেলায় গত কয়েক দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ থেকে ৪১ ডিগ্রী পর্যন্ত। আরো দুই এক দিন পর্যন্ত এ ধরণের তাপমাত্রা বিরাজ করবে বলে জানা গেছে।