সিপ্লাস ডেক্স: আর্ত মানবতার সেবায় নিয়োজিত সংগঠন মানবকল্যাণ ফোরাম-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শুক্রবার(১৬ অক্টোবর) সকালে নগরীর মোমিন রোডস্থ বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফোরামের সভাপতি শিমুল নন্দীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক উদয় সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা সমাজসেবক আশুতোষ সরকার।
স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সাধারন সম্পাদক অজয় দত্ত।
বিশেষ অতিথি ছিলেন বাগীশিক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী, ফোরামের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও চসিক’র নির্বাহী প্রকৌশলী লায়ন বিপ্লব দাশ, দিলীপ কান্তি দত্ত, প্রদীপ দাশ, অসিম সাহা, স্বপন কুমার সাহা ও শারদাঞ্জলী ফোরাম চট্টগ্রাম মহানগরের সভাপতি তপন তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র সহ-সভাপতি বিশ্বজিৎ চৌধুরী, সহ-সভাপতি সজল চৌধুরী, সন্তোষ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক গৌতম পাল, খোকন চৌধুরী, অর্থ সম্পাদক অভি দাশ, সাংগঠনিক সম্পাদক জুয়েল দে, প্রচার ও প্রকাশনা সম্পাদক যাদব দাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেবাশীষ দত্ত, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক সুব্রত শীল, কার্যকরী সদস্য রনি দাশ বিনয়, টিংকু দাশ, মিন্টু চৌধুরী, রাজীব ঘোষ প্রমুখ।
অতিথিবৃন্দ গরীব ও দুঃস্থদের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সৃষ্টিকর্তা কাউকে দরিদ্র করে সৃষ্টি করেনি। প্রতিটি মানুষই সৃষ্টিজগতের সেরা উপহার। তবে মানুষের এই শ্রেষ্ঠত্ব তখনিই প্রস্ফুটিত হয়, যখন মানুষ নিজেকে মানুষের সেবায় নিয়োজিত করে। মানব সেবার মাধ্যমে মানুষ নিজের আত্মাকে বিকশিত করতে পারে। একটি সংগঠন তখনই অসংখ্য মানুষের মন জয় করে, যখন সংগঠনটি আর্ত মানবতার সেবায় কাজ করে। মানবকল্যাণ ফোরাম বাংলাদেশ তেমনই এক সংগঠন।








