বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে গরু চুরির ঘটনায় গরুসহ নেছার উদ্দিন খোকন(২৮) ও আবদুল মাবুদ মানিক(২৪) নামে দুইজন গরু চোরকে আটক করে করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার পশ্চিম শাকপুরা গ্রামে শেখ আহম্মদ চেয়ারম্যানের বাড়ি হতে টহল দেওয়ার সময় পুলিশ দুই গরু চোরকে আটক করে ও তাদের নিকট থাকা চুরির গরু উদ্ধার করে।
ধৃত গরু চোর নেছার উদ্দিন খোকন (২৮) উপজেলার পশ্চিম শাকপুরা গ্রামের শেখ আহম্মদ চেয়ারম্যানের বাড়ির মৃত দেলা মিয়ার ছেলে ও আবদুল মাবুদ মানিক (২৪) একই এলাকার আছু মিয়া মাঝির বাড়ির আবদুস ছালামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, থানার এসআই সুমন কুমার দে,র সঙ্গীয় ফোর্সের অভিযানে পশ্চিম শাকপুরা এলাকার দুই গরুচোরসহ ১টি বাছুরসহ ৫টি গরু ও ৪টি ছাগল তন্মধ্যে ৩টি ধূসর ১টি সাদা-কালো বর্ণের। বাজারমূল্যে ১ লক্ষ ৪৫ হাজার টাকা।
বোয়ালখালী থানার ইনচার্জ ( ওসি) আব্দুল করিম বলেন, এসআই সুমন কুমার দে,র নেতৃত্বে পশ্চিম এলাকা হতে গরুসহ ২জনকে আটক করে। জব্দতালিকা মুলে জব্দ করিয়া জব্দকৃত আলামত হেফাযতে গ্রহন করে আসামীদের বিরুদ্ধে পুলিশ স্কটের্র মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

