Site icon CPLUSBD.COM

গর্জনিয়ায় বজ্রপাতে মা শিশুসহ আহত ৩

রামু প্রতিনিধি: রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বড় বিল মাদবর পাড়ায় ৩ জুন সকাল সাড়ে ১০ টায় দিকে, বজ্রপাতে ২ শিশুসহ ১ মা মারত্বক আহত হয়েছেন।

আহতরা হলেন, ওই এলাকার মোহাম্মদ জসিমের পরিবারের ২ শিশুসহ তার স্ত্রী তসলিমা।

প্রত্যক্ষদর্শী রশিদ আহমদ জানান, বজ্রপাতের ঘটনা ঘটার সাথে সাথে তারা আহতদের কে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে, পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজারে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাদের অবস্থা অবনতি হলে, ঈদগড় সেন্ট্রাল হসপিটালে ভর্তি করে।

গর্জনিয়া ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, তসলিমাসহ তাদের ২ শিশুর পাশাপাশি বসত বাড়িরও ক্ষয়ক্ষতি হয়েছে।