রামু প্রতিনিধি: রামুর গর্জনিয়া ইউনিয়নের রাজঘাট এলাকায় বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার(২৮ আগষ্ট) রাতে অভিযান পরিচালনা করেন বাকঁখালী রেঞ্জকর্মকর্তা এমকেএম আতা এলাহী ও রামু থানা পুলিশ।
জানা যায়, সিকদার পাড়ার রাজামিয়ার পুত্র আবদুল্লাহসহ ৩/৪ জন রাতে ড্রেজার মেশিন দিয়ে, অবৈধ বালি উত্তোলন করছিল । খবর পেয়ে, রামুর সদর উপজেলা নির্বাহী আফিসার (ইউএনও) প্রনয় চাকমা, অভিযান পরিচালনা করে।এ সময় অবৈধ ড্রেজার মেশিন গুড়িয়ে দেন।
উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমা জানান, ‘অভিযানের খবর পেয়ে বালি খেঁকোরা পালিয়ে যায়। অবৈধ ড্রেজার মেশিনটি জব্দ করে গুড়িয়ে দিয়েছেন । তাছাড়া, রামুতে পাহাড় কাটা, বাল্য বিবাহ, অবৈধ বালি উত্তোলনসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষনা করেন ইউএনও।








