রামু প্রতিনিধি: কক্সবাজারের রামুর পূর্ব অঞ্চলের কুখ্যাত ডাকাত নুরুল আলম (প্রকাশ সোনা মেম্বার) কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গিলাতলী এলাকায় মৃত মোঃ ইসলামের ছেলে।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফরহাদ আলীর নেতৃত্বে এস আই মোঃ জসিম উদ্দিন,এ এস আই নোমান উদ্দিন, ফারুকসহ একদল পুলিশ বৃহস্পতিবার(২৩ সেপ্টেম্বর) গভীর রাতে কচ্ছপিয়া ইউনিয়নের দুর্গম গিলাতলী এলাকা হতে এ দূধর্ষ ডাকাত সোনা মেম্বারকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র মামলা, বনদস্যুতার,এলাকায় সন্ত্রাস সৃষ্টির অভিযোগ রয়েছে। একাধিক ওয়ারেন্ট সহ একটি মারামারি মামলায় সে সাজাপ্রাপ্ত আসামী। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।








