রামু প্রতিনিধি: রামুর কচ্ছপিয়া থেকে কাসেম নামের এক পলাতক আসামীকে আটক করেছে পুলিশ।
বুধবার(৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রির কাটা মুরা কাচা এলাকার মুহাম্মদ ছৈয়দ আলমের ছেলে মুহাম্মদ আবুল কাসেম (২২) কে আটক করে।
রামু থানার ইনচার্জ মুহাম্মদ ফরহাদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী কাসেম রামু থানায় জি আর ১৪৭/১৯ মামলায় দীর্ঘদিন পলাতক ছিলো।








