রামু প্রতিনিধি: কক্সবাজার সদর-রামু আসনের আওয়ামীলীগ মনোনীত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, সাবেক সাংসদ, সাবেক রাষ্ট্রদূত আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরীর ঘনিষ্ঠ সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা, মরহুম এমদাদ আহমেদ চৌধুরী ছিলেন এই জনপদের আওয়ামীলীগের প্রাণপুরুষ।
মরহুম এমদাদ আহমেদ চৌধুরী যেমন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তেমনি ৭৫ পরবর্তী আওয়ামীলীগের দুঃসময়ে এই জনপদের আওয়ামীলীগের নেতা-কর্মীদের বটবৃক্ষের ভুমিকা পালন করেছেন। মরহুম এমদাদ আহমেদ চৌধুরী আমৃত্যু কক্সবাজার জেলার অভিভাবক,বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরীর সহযোদ্ধা হিসাবে বঙ্গবন্ধুর আদর্শ লালন করে গেছেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামীলীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকায় মরহুম এমদাদ আহমেদ চৌধুরীর মতো অগণিত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি নানান ভাবে সম্মান জানানো সম্ভব হয়েছে।
মুক্তিযোদ্ধাদের সম্মাননার অংশ বিশেষ গর্জনিয়ার বড়বিলের জনগুরুত্বপূর্ণ সেতু টি বীর মুক্তিযোদ্ধা এমদাদ আহমেদ চৌধুরী সড়ক হিসাবে ভিত্তিপ্রস্তর স্হাপন করা হয়েছে।
পাশাপাশি বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মরহুম আবদুল খালেক এর প্রতি সম্মান জানিয়ে অনুরুপ একটি সড়ক আবদুল খালেক সড়ক হিসাবে নামকরণ করেন।
শনিবার( ২৯ আগস্ট) সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে একজন মুক্তিযোদ্ধা ও একজন আওয়ামীলীগ নেতার নামে সেতু ও সড়কের ভিত্তিপ্রস্হ স্হাপন করেছেন মাননীয় সাংসদ আলহাজ্জ্ব সাইমুম সরওয়ার কমল।
বড় বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগ সভাপতি সালাহউদ্দিন, গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, কচ্ছপিয়ার চেয়ারম্যান আবু ঈসমাইল নোমান,কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম সিকদার,খুনিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মাবুদ,জেলা মৎস্যজীবিলীগের সহসভাপতি আনসারুল্লাহ হক ভুট্টো প্রমুখ।

