নিউজটি শেয়ার করুন

গর্জনিয়াতে স্বাস্থকর্মী আক্রান্তঃ ক্লিনিক লকডাউন জরুরী

রামু প্রতিনিধি: রামুর গর্জনিয়া ইউনিয়নের থিমছড়ি কমিউনিটি ক্লিনিকের হেলথ্ কেয়ার প্রোভাইডার একই এলাকার হাজ্বী ছৈয়দের ফজল কাদেরের স্ত্রী জুলেখা বেগম করোনায় আক্রান্ত হয়েছে। ২৯ জুন সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন, রামু উপজেলা হাসপাতালের পরিচালক ও পঃপঃ কর্মকর্তা নোবেল বড়ুয়া।

জানা গেছে, তাকে চিকিৎসা দিতে, রামু আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

এলাকাবাসী জানিয়েছেন, ওই আক্রান্ত স্বাস্থ কর্মী ও তার স্বামী সহ সিকদার পাড়া গর্জনিয়া স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। ওইখানে প্রতিনিয়ত গর্জনিয়ার বিভিন্ন এলাকার মানুষ চিকিৎসা সেবা নেওয়ার জন্য আসে। যার কারণে মারত্মক ঝুকিঁতে রয়েছে এলাকার হাজার মানুষ।

সচেতন মহলের দাবী অবিলম্বে ওই স্বাস্থ কেন্দ্রটি লকডাউন করা। এই ব্যাপারে এলাকার মানুষ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামানা করেছেন।