নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির পার্শ্ববর্তী রামুর গর্জনিয়া ইউনিয়নে ১২ ঘন্টার ব্যবধানে ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিনে এলাকায় আতংক বিরাজ করছে। তাদের একজন বেলতলী গ্রামে স্বামীর সঙ্গে অভিমান করে মনোয়ারা বেগম (৪০) নামে মহিলা আত্মহত্যা করেছে বলছে পুলিশ।
৪ এপ্রিল শনিবার ভোর রাতে এঘটনা ঘটেছে। অন্যজন এর আগের দিন, ৩ এপ্রিল শুক্রবার রাতে, একই ইউনিয়নের ক্যাজরবিল গ্রামের কৃষক স্থানীয় কৃষক নুর আহমদের পুত্র মাহাবুব (৩০) কে তরমুজ ক্ষেতে মৃত অবস্থায় পাওয়া যায়। গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন বলে নিশ্চিত করেন। উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির নিহতে মনোয়ারা বেগমের পরিবারের বরাত দিয়ে বলেন- পারিবারিক কলহের জের ধরে স্বামী শাহ আলমের সঙ্গে বাকবিতণ্ডা করে, মনোয়ারা বেগম ঘরের বারান্দার তীরের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ছেলে মহিউদ্দিন পরে রশিটি কেটে দেন।
এদিকে কৃষক মাহাবুবের বিষয়ে স্থানীদের ধারনা, একটি সংঘবদ্ধ চোর দল তরমুজ ক্ষেত হতে তরমুজ চুরি করতে গেলে, পাহারারত ওই কৃষক মাহাবুবের বাধাঁর সম্মুখীন হলে, তারা (চোররা) তাকে হত্যার উদ্দেশ্য আক্রমণ করলে সে মারাত্মকভাবে আহত হয়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মাহাবুবের বিষয়ে তদন্ত চলছে বলে জানান, গর্জনিয়া পুলিশের আইসি পরিদর্শক মোঃ আনিছুর রহমান।








