Site icon CPLUSBD.COM

গর্জনিয়ার ইয়াবা ব্যবসায়ী নিশাদ আটক

গর্জনিয়ার ইয়াবা ব্যবসায়ী নিশাদ আটক

রামু প্রতিনিধি: গর্জনিয়া পুলিশ ফাড়িঁর আইসি পরিদর্শক মুহাম্মদ ফরহাদ আলীর নির্দেশে, এএসআই নোমান ও ফারুক সঙ্গীয় ফোর্সের বিশেষ অভিযানে গর্জনিয়া পূর্ব বোবাংখীল সিকদার পাড়ার নুরুল হাকিমের ছেলে ইয়াবা ব্যবসায়ী নিশাদ আটক (২২)কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

২৮ সেপ্টম্বর মঙ্গলবার দিগত রাতে গোপন সংবাদের ভিক্তিতে তার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন পুলিশ।

আইসি ফরহাদ আলী জানান, আটককৃত নিশাদ একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে পৃথক দুটি মামলা রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ওই নিশাদের সেন্ডিকেটে আরোও ১০/১২ জন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও সেবন কারী রয়েছে। তাকে ব্যাপক পুলিশি জিজ্ঞাসাবাদে এসব তথ্য বেরিয়ে আসবে বলে দাবী করেন তারা।