Site icon CPLUSBD.COM

গর্জনিয়ার ত্রাস ডাকাত শাহ আলম আটক

রামু প্রতিনিধি: কক্সবাজার জেলা আন্তঃডাকাত দলের সক্রিয় সদস্য রামুর কচ্ছপিয়া হাইস্কুল পাড়ার মনির আহমদের পুত্র শাহ আলম কে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিছেন, ফাঁড়ির আইসি পরিদর্শক মোঃ ফরহাদ আলীর নেতৃত্বে এস আই জসিম, এএসআই নোমান ও ফারুকের সমন্বয়ে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত সর্দার ওয়ারেন্টভুক্ত পলাতক আসানী শাহ আলম কে আটক করতে সক্ষম হয়েছে।

২ সেপ্টেম্বর বিকাল ৩ টার দিকে তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন রামু থানা পুলিশ।

এদিকে এলাকাবাসী সূত্রে জানা যায়, ডাকাতি, ছিনতায়, চুরি সহ ভয়াবহ অপরাধে সরাসরি সম্মুখ সারিতে নেতৃত্ব দিতেন এই শাহ আলম। তার সাথে আন্ডারগ্রাউন্ডের শীর্ষ সন্ত্রাসীদের সখ্যতা ছিলো এমনও অভিযোগ কম নয়।

গর্জনিয়া, কচ্ছপিয়া, ঈদগড়, কাউয়ারখোপ সহ দুর্গম জনপদ সমূহে দীর্ঘদিন ধরে ডাকাতি, ছিনতাইসহ অপরাধী কর্মকান্ড বৃদ্ধি পেয়েছিল জ্যামিতিক হারে। এলাকার নারী-পুরুষ নির্বিশেষে সবাই ছিল ডাকাত সর্দার শাহ আলম ও তার বাহিনীর কাছে অঘোষিত জিম্মি।

এমন অত্যাচারের জিম্মিদশা থেকে মুক্তির লক্ষ্যে আকুতি ছিল জনগনের। সর্বশেষ পুলিশের পাতানো ফাঁদে আটকা পড়েন ভয়ংকর সন্ত্রাসী ও ডাকাত দলের শীর্ষ এই ত্রাস। অপর দিকে শীর্ষ ডাকাত সর্দার শাহ আলম গ্রেপ্তার খবরে সর্বত্র মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।