নিউজটি শেয়ার করুন

গর্জনিয়ায়-কচ্ছপিয়ার ইয়াবা কারবারীদের সন্ধানে কাজ করছে পুলিশ

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: কক্সবাজার পুলিশ সুপার মো:হাসানুজ্জান বলেছেন, সীমান্ত ঘেষা কচ্ছপিয়া-গর্জনিয়া ইউনিয়ন এলাকায় ইয়াবা কারবারীর সন্ধানে পুলিশ নিবিড়ভাবে কাজ করছে। প্রয়োজনে তালিকা করে আইনী প্রক্রিয়ার মাধ্যমে ইয়াবা কারবারীদে শায়েস্তা করা হবে।

রোববার সন্ধ্যায় রামু উপজেলার গর্জনিয়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,জরাজীর্ণ গর্জনিয়া পুলিশ ফাঁড়িকে আধুনিয়ন করণে জেলা পুলিশ অফিস সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে অচিরেই কিছু একটা হবে। এর আগে তিনি গর্জনিয়া পুলিশ ফাঁড়ির পরির্দশনকালে ফাঁড়ি পুলিশের কার্মকান্ডে সন্তুোষ প্রকাশ করেন আর ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যদের খোঁজ খবর নেন।

এ সময়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি মো:ফরহাদ আলী,এসআই জসিম উদ্দিন,এএসআই আবু নোমান, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি ও কচ্ছপিয়া কেজি স্কুলের প্রতিষ্টাতা সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here