কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে দীর্ঘদিন যাবত বন মামলার পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে গর্জনিয়া ফাঁড়ি পুলিশ।
বুধবার(১৮ মার্চ ) সকালে গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর আইসি মোঃ আনিছুর রহমান এর নির্দেশনায় এএসআই(নিরস্ত্র)/মোঃ মুরাদ হোসেন সিকদার সঙ্গীয় ফোর্স সহ কচ্ছপিয়া ইউনিয়নের বড় জামছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘ দিনের বন মামলার পরোয়ানা ভুক্ত পলাতক আসামী নুরুল ইসলাম কে গ্রেফতার করে।
সে কচ্ছপিয়া বড় জামছড়ি গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানান।








