নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি বাজারসহ জনবহুল এলাকা বাইশারীর অস্থায়ী বাজার বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় ভেঙে একাকার হয়েছে।
বুধবার( ৩ জুন) বিকেলের দিকে বাজার গুলোর এমন পরিস্থিতি হয়েছে।
সম্প্রতি করোনাভাইরাস প্রতিরোধের লক্ষে সরকারী নির্দেশনা অনুযায়ী রামুর গর্জনিয়া বাজার ব্রীজের নিচে খোলা মাঠে, নাইক্ষ্যংছড়ি বাজার স্কুল মাঠে, ঈদগড় বাজার পার্শ্ববর্তী মাঠে ও বাইশারী বাজারের কাচা তরকারী সহ অন্যান্য পন্য সামগ্রীর দোকান গুলো বাইশারী উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে স্থানান্তরিত করা হয় বিগত ২ মাস আগে।
এসব এলাকায় প্রতিনিয়ত বৃষ্টির কারনে খোলা মাঠে ব্যবসায়ীদের মালামাল ও জনসাধারনের চলাচলে চরম দুর্দশায় পরিনত হয়েছে জানান একাধিক ব্যবসায়ী।
কাচা বাজার ব্যবসায়ী ফরিদুল আলম, ফজল কাদের, নুরুল কাদের সহ অনেকের সাথে কথা বলে জানা যায় , তারা সরকারের নির্দেশ মোতাবেক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সেখানে রয়েছে চরম কষ্টে। এতে তাদের অনেক ক্ষতি হয়েছে। বর্তমানে অতি বৃষ্টির কারনে কাদা পানিতে লন্ডবন্ড হয়ে নষ্ট হচ্ছে মালামাল। তাছাড়া পরিবেশের ভারসাম্য ও নষ্ট হয়ে যাচ্ছে। সব মিলিয়ে বৃষ্টিপাতের কারনে এখন চরম দুর্দশায় পরিনত অস্থায়ী করেনা বাজার।
বাইশারী বাজার সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর বলেন, অস্থায়ী বাজারের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় কে জানানো হয়েছে। অচিরেই যে কোন একটা সমাধান হয়ে যাবে বলে আশা করেন।
বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি বলেন, ব্যবসায়ীদের কথা চিন্তা করে অস্থায়ী বাজারের বিষয়টি ইউ এন ও স্যার কে জানানো হয়েছে।
এবিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচিঁ জানান, বাজার সভাপতি ও চেয়ারম্যান অস্থয়ী বাজারের বিষয়টি আমাকে জানিয়েছেন। অচিরেই সামাজিক দুরত্বে বজায় রেখে বাজার আগের জায়গায় ফিরিয়ে আনা হবে। এবিষয়ে তিনি চেয়ারম্যান এর সাথে কথা বলবেন বলে জানান।








