নিউজটি শেয়ার করুন

গর্ভবতী নারী সেজে মাদক পাচার

রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজানে বোরকা পড়ে গর্ভবতী নারী সেজে মাদক পাচারকালে দুই পাচারকারীকে আটক করেছেন থানা পুলিশ। আটককৃতরা হলেন চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার মোগলটুলি গ্রামের ২৮নং ওয়ার্ডের প্রয়াত মো. শাহাজানের ছেলে সাগর (২০) ও সদরঘাট থানায় বসবাসরত নয়নের উদ্দিনের স্ত্রী আমেনা বেগম (১৯)।

৯ মার্চ (মঙ্গলবার) বিকেল ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের জলিল নগর এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে শহরমুখী একটি অটোরিকশা যোগে আসা বোরকা পরিহিত দুই নারীকে আটক করে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গর্ভবতী নারীর ছদ্মবেশে থাকা কণ্ঠস্বর সন্দেহ হলে তাদের তল্লাশি চালিয়ে শরীরে বাঁধা ৫২ লিটার মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।