নিউজটি শেয়ার করুন

গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

সিপ্লাস প্রতিবেদক: হালিশহর থানার আবাসিক এলাকার শফির কলোনীতে লিজা আক্তার (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে ওই এলাকার এ-ব্লক ২নং রোডের শফির কলোনীর নিজ রুমের টিনের চালের সাথে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিহত লিজা আক্তারের স্বামীর নাম শাহীন উদ্দিন। বিয়ে হওয়ার চার-পাঁচ মাস ধরে তিনি স্বামীর সাথে ওই এলাকায় বসবাস করে আসছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ি এএসআই শীলব্রত বড়ুয়া। তিনি বলেন, ‘টিনের চালের সাথে গলায় গামছা দিয়ে তাকে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় চমেক হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি।’ তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘আত্মহত্যা কেন করেছে তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, মেয়েটির বিয়ে হয়েছে চার মাস আগে। বিয়েতে তার মত ছিল না; তার পরিবার জোর করে বিয়ে দেওয়ার কারণে সে আত্মহত্যা করতে পারে। এখনো এ ব্যাপারে মামলা হয়নি।  ময়নাতদন্ত রিপোর্ট পেয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নিব।’