নিউজটি শেয়ার করুন

‘গলায় সমস্যা’, গয়েশ্বর হাসপাতালে ভর্তি

যুবদলের সহসাংগঠনিক সম্পাদক কে এম আমিনুল ইসলাম বলেন, “দাদার গলায় সমস্যার কারণে কথা বলতে কষ্ট হচ্ছে।

“সেজন্য ধানমন্ডির আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি অধ্যাপক আবদুস সরকার খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।”

গতকাল রাতে অসুস্থ শরীর নিয়ে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকেও যোগ দেন গয়েশ্বর চন্দ্র রায়।

বৈঠক থেকে বেরিয়েই তিনি হাসপাতালে ভর্তি হন বলে জানান যুবদল নেতা আমিনুল।