দক্ষিণ আফ্রিকা সরকার গত সপ্তাহে রাষ্ট্রীয় ও ব্যক্তিগতভাবে গাঁজা চাষ ও সেবনকে বৈধ করে আইন পাশ করেছে।
ওদিকে উরুগুয়ে এবং ইসরায়েলেরও একই আইন পাশ করার পরিকল্পনা রয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছেন।
দক্ষিণ আফ্রিকায় ক্যান্সারের কেমোথেরাপি চিকিৎসায় রোগীর মাথাধরা ও বমিভাব কমাতে, এইডসের রোগীর ক্ষুধা জাগাতে এবং পুরনো বাত ও মাংসপেশিতে ব্যথা দূর করতে ডাক্তাররা গাঁজার ব্যবহারে অনুমতি দিয়ে থাকেন।
তিনি বলেন, গত সপ্তাহে সংসদে আইনটি পাশ হওয়ার আগ পর্যন্ত গাঁজা সেবন ও চাষ আইনত নিষিদ্ধ ছিলো।
তবে সরকারের এই সিদ্ধান্তের ফলে দক্ষিণ আফ্রিকার গাঁজা চাষীরাও আর্থিকভাবে উপকৃত হবেন। সারা বিশ্বে চিকিৎসার জন্য যে গাঁজা চাষ হয় তার অর্থকরী মূল্য ২০২৫ সাল নাগাদ ৫৫০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গাঁজার ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। এ দিকে জিম্বাবুয়েতে ইতিমধ্যে গাঁজার বাণিজ্যিক চাষাবাদ শুরু হয়েছে গত বছর থেকে।

