সিপ্লাস প্রতিবেদক: গাউসিয়া কমিটি বাংলাদেশ করোনাকালীন সময়ে ৪৭ জন মুক্তিযোদ্ধার লাশ দাফন ও সৎকার করেছে।
গাউসিয়া কমিটি বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার তার ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান।
এতে ৪৭ জন মুক্তিযোদ্ধার দাফন ও সৎকারের মধ্যে বেশ কয়েকজনের নাম এবং দিন ও তারিখ উল্লেখ করা হয়।
তাদের মধ্যে রয়েছেন- ২০২০ সালের ৮ জুলাই যুদ্ধাপরাধী মীর কাশেম আলী মামলার রাষ্ট্র পক্ষের প্রথম স্বাক্ষী বিশিষ্ট মুক্তিযোদ্ধা এস.এম.জামাল উদ্দিন ও আবদুল আউয়াল, পূর্ব উপলতা, ভূইয়া বাড়ী, শাহারাস্তি, চাঁদপুর। ২০২০ সালের ১৭ জুন পটিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মহসীন খাঁন। ২০২০ সালের ১৪ জুন রাঙ্গুনিয়া উপজেলার মুক্তিযোদ্ধা সুব্রত বিকাশ বড়ুয়া। ২০২০ সালের ২৬ জুলাই বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবুল মনসুর। ২০২০ সালের ২১ নভেম্বর আনোয়ারা উপজেলার উষখাইনে মুক্তিযোদ্ধা এ কে এম জামাল উদ্দীন। ২০২০ সালের ২৫ নভেম্বর আবুল হাশেম মিয়া, গ্রাম-রাজাপুরা, ইউপি- টামটা (উত্তর), শাহারাস্তি, চাঁদপুর। ২০২০ সালের ৪ ডিসেম্বর শ্রী কুন্ডেশ্বরী, ঔষধালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহের সন্তান বীর মুক্তিযোদ্ধা প্রফুল্ল রঞ্জন সিংহ। ২০২০ সালের ২২ জুন হাটহাজারীর ফরহাদাবাদে মুক্তিযোদ্ধা শামসুল আলম। ২০২০ সালের ২২ ডিসেম্বর মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামীলীগ নেতা নজির আহমেদ, রাঙ্গামাটি। ২০২০ সালের ৪ নভেম্বর বোয়ালখালী কধুরখীল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারুন মিয়া। ২০২০ সালের ২৩ নভেম্বর সাতকানিয়া বাজালিয়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন। ২০২০ সালের ৭ ডিসেম্বর আনসার নায়েক ইসরাফিল আলম, ১৭ নং ব্যাটালিয়ন (ঘাগড়া কর্মস্থলে) খাগড়াছড়ি। ২০২০ সালের ২২ ডিসেম্বর আবদুল মজিদ চৌধুরী, পোমরা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। ২০২০ সালের ২ নভেম্বর হাটহাজারী উপজেলার পশ্চিম ফরহাদাবাদ নিবাসী মুক্তিযোদ্ধা গুরা মিয়া চৌধুরী। ২০২০ সালের ১৯ এপ্রিল মোহাম্মদ আবদুস ছালাম মিয়া, মাদারটেক, খিলগাও, ঢাকা। ২০২১ সালের ১৬ জানুয়ারী বোয়ালখালী চরণদ্বীপ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ’র সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মান্নান। ৩০ জানুয়ারী ২০২১- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। ২০২১ সালের ২৩ জুন মোহাম্মদ ফখরুল ইসলাম, দাতমারা, ফটিকছড়ি, চট্টগ্রাম। ২০২১ সালের ২৩ জুন শ্রমিক নেতা মাহবুবুল আলম, পূর্ব নাছিরাবাদ, চট্টগ্রাম। ২০২১ সালের ১৫ জুলাই ড. আবুল বশর, খুলশী, কোরাবাড়ী, টামটা (দক্ষিণ), শাহারাস্তি, চাঁদপুর। ২০২১ সালের ২৮ জুলাই হাজী মীর হোসেন, পিতা- মনজু মিয়া, ভাট্টারা, ঢাকা। ২০২১ সালের ২৯ জুলাই মোহাম্মদ শফিকুল আলম, পিতা- সৈয়দুর রহমান, ধর্মপুর, আজাদীবাজার, ফটিকছড়ি, চট্টগ্রাম। ২০২১ সালের ১ আগস্ট বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সোলাইমান চৌধুরী (৭২), গাছবাড়ীয়া, চন্দনাইশ, চট্টগ্রাম। ২০২১ সালের ৪ আগস্ট আইয়ুব মিয়া, পিতা- মরহুম আবদুল খালেক, মেহেদীবাগ, সায়েদা টাওয়ার, চট্টগ্রাম। ২০২১ সালের ৪ আগস্ট সুবেদার নায়েক, মেজর (অব:) আলহাজ সোনা মিয়া শেখ, পটিয়া, চট্টগ্রাম। ২০২১ সালের ১০ আগস্ট বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন, কেশোয়া, চন্দনাইশ, চট্টগ্রাম।









