রাউজান প্রতিনিধিঃ গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুস শুক্কুর (৭৮) আর নেই।
বৃহস্পতিবার বেলা আড়াই টায় রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
৬ নভেম্বর, শুক্রবার সকাল ১০ টায় গশ্চি উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমে জানাজা অনুষ্ঠিত হবে।
গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাসান ও দক্ষিণ রাউজান শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ বিষয়টি নিশ্চিত করেন।
মরহুম আব্দুশ শুক্কুর হযরত সৈয়্যদ আহমদ শাহ ছিরিকোটি (রহঃ)’র অন্যতম খলিফা সুফি আলহাজ্ব মুহাম্মদ আব্দুল গফুর (রহঃ) কনিষ্ঠ সন্তান এবং হাফেজ ক্বারী আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ) এর একনিষ্ঠ মুরিদান ছিলেন।
মৃত্যকালে তার বয়স ছিল ৭৮ বছর। তিনি ৭ পুত্র ও ২ কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি, চট্টগ্রাম উত্তর জেলা শাখা, রাউজান উপজেলা উত্তর ও দক্ষিণ শাখার পক্ষ হতে শোক জ্ঞাপন করেন।
এছাড়াও আহলে সুন্নাত ওয়াল জামাত রাউজান উপজেলা উত্তর ও দক্ষিণ শাখাসহ বিভিন্ন দরবার, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ হতেও শোক জ্ঞাপন করা হয়।

