ফটিকছড়ি প্রতিনিধি: আধ্যাত্মিক ও মানবতার সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি (উত্তর) উপজেলার দ্বি-বার্ষিক কাউন্সিল ও প্রতিনিধি সম্মেলন ২৬শে ডিসেম্বর বিকেলে ফটিকছড়ি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মাওলানা মুফতি মো: আবু তাহের আল কাদেরীর সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক মাওলানা মো: আবদুল্লাহ আল মাসউদ কাদেরী ও সাংগঠনিক সম্পাদক মাষ্টার মুহাম্মদ ওসমান খাঁ যৌথ সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মদিনা মুনওয়ারা শাখার সাধারণ সম্পাদক মো: হাবিবুল ইসলাম ভুঁইয়া।
এতেপ্রধান অতিথি গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র সহ -সভপতি মাওলানা মো: ইয়াসিন হোসাইন হায়দরী। প্রধান বক্তা গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক এ্যডভোকেট মো: জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মো: নুরুল আজিম, কামরুল আহসান চৌধুরী, মাষ্টার মো: খোরশেদুল আলম, মো: আহসান হাবীব চৌধুরী, অধ্যাপক মো: গিয়াস উদ্দিন, অধ্যাপক মো: জামাল উদ্দিন, মো: মিনহাজুল ইসলাম জসিম, মো: জয়নাল আবেদীন, মাওলানা মো: সাইফুর রহমান ফারুকী, উপাধ্যক্ষ তৈয়্যব খান কাদেরী ও মো: মোস্তাফিজ রহমান প্রমূখ। এতে জেলা, উপজেলাও ইউনিয়ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এতে ডেলিগেটবৃন্দের প্রস্তাবনায় আলহাজ্ব মাও:মো:আবু তাহের আলকাদেরীকে পুনরায় সভাপতি ও আলহাজ্ব মাও:মো:আবদুল্লাহ আল মাসউদ কাদেরীকে পুনরায় সাধারণ সম্পাদক ও মাষ্টার মো:ওসমান খাঁ কে পুনরায় সাংগঠনিক সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়।

