চন্দনাইশ প্রতিনিধিঃ হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকার নিন্ম আয়ের ৫শতাধিক পরিবারের নারী-পুরুষের মাঝে উপহার হিসাবে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) গাছবাড়িয়া সার্বজনীন হরিমন্দিরে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়।
মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চন্দনাইশ উপজেলা শাখার প্রাক্তন সভাপতি অরূপ রতন চক্রবর্ত্তী।
গাছবাড়িয়া সার্বজনীন হরিমন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণ ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও চন্দনাইশ উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন সরকার, চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মজনু মিয়া, চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি এড. দেলোয়ার হোসেন।
গাছবাড়িয়া সার্বজনীন হরিমন্দির স্থায়ী কমিটির সাধারণ সম্পাদক ভব শংকর ধরের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন গাছবাড়িয়া সার্বজনীন হরিমন্দির পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক বিকাশ ধর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি জিতেন কান্তি গুহ, সাধারণ সম্পাদক পরিমল দেব, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন পালিত, গাছবাড়িয়া হরি মন্দির স্থায়ী কমিটির সাবেক সাধারণ সম্পাদক মৃদুল ধর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চন্দনাইশ উপজেলা শাখার প্রাক্তন সভাপতি বিজয় কৃষ্ণ ধর।
এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি নুরুল আমজাদ চৌধুরী, হাসিমপুর ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহবায়ক কাজী শিমুল আহমেদ, যুবলীগ নেতা সায়েদুল কবির চৌধুরী সায়েম, গাছবাড়িয়া সার্বজনীন হরিমন্দির স্থায়ী কমিটির সভাপতি বিধান ধর, প্রাক্তন সভাপতি তপন চক্রবর্তী, বিশ্বজিৎ দাশ, রুবেল দেব, নুপুর দাশ প্রবীর, আরকে দাশ রুবেল, জুয়েল চৌধুরী, রুবেল দত্ত, নোবেল চৌধুরী প্রমূখ।








