নিউজটি শেয়ার করুন

গাছ চাপায় শিশুর মৃত্যু

মহেশখালী প্রতিনিধি: মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে গাছের নিচে চাপা পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছে আরেক শিশু।

মঙ্গলবার (২৫) মে সকাল সাড়ে ১১ টার সময় উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সাতঘর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু হলেন- ওই এলাকার গিয়াস উদ্দিনের পুত্র তৌকিবুল ইসলাম মুন্না (৬)। অপরজন আহত হলেন, একই এলাকার হেলাল উদ্দিনের কন্যা ফজিয়া শারমিন (৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন মাতারবাড়ী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদুল ইসলাম চৌধুরী।

স্থানীয়রা জানান, স্থানীয় পুকুর পাড়ে খেলা করছিল। এমন সময় বাতাসের ধমকা হাওয়ায় গাছ উপড়ে তাঁদের ওপর পড়লে ঘটনাস্থলে শিশুটি মারা যায় এবং অপরজনের হাত ভেঙে গুরুত্বর আহত হয়।