নিউজটি শেয়ার করুন

গাজী নুরুজ্জামান পেটান শাহ্ স্মৃতি সংসদের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ

খলিফায়ে গোলামুর রহমান বাবা ভান্ডারী হযরত শাহসুফি গাজী নুরুজ্জামান পেটান শাহ্ (রাঃ)’র ৭মাঘ ৯৪তম খোশরোজ শরীফ উপলক্ষে হযরত গাজী নুরুজ্জামান পেটান শাহ্ (রাঃ) স্মৃতি সংসদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

(১৭ জানুয়ারি) শুক্রবার হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের বায়তুন নূর শিশু একাডেমী হল রুমে এই শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র সভাপতি আতাউল্লাহ সিকদারের সঞ্চালনায় ও হযরত গাজী নুরুজ্জামান পেটান শাহ্ (রাঃ) স্মৃতি সংসদের সভাপতি গাজী রাসেল হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক গাজী ফাহিম উদ্দীন,সাংগঠনিক সম্পাদক ইফতেখার ইফতু।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল হজ্ব কাফেলার এমডি মওলানা আলমগীর,বায়তুন নূর শিশু একাডেমী সুপার মওলানা আলমগীর,গাজী মোঃশফিউল আলম,মোঃ আলী,এজাহার মিয়া,হেলাল উদ্দীন ইমন,মেজবাউল হক, দেলওয়ার লিটন,বাবুল রহমান,ইকবাল তালুকদার,বশির আল হেলাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক আসেফ,অর্থ সম্পাদক খোরশেদুল আলম নয়ন,রাকিবুল, জুবায়েদ,মোরশেদ, ইকরাম,তাসিন,রাকিব প্রমুখ। অনুষ্টানে বক্তারা বলেন,আগামীতে আরও বড় পরিসের শিক্ষাসামগ্রী বিতরণের আশা ব্যক্ত করেন,এবং শিক্ষার্থীদের স্কুল,কলেজ ও মাদ্রাসায় পাঠিয়ে দায়িত্ব শেষ মনে না করে তাদের’কে বিশেষ তদারকি করার জন্য অভিভাবকের প্রতি আহবান জানান।