নিউজটি শেয়ার করুন

গার্মেন্টসে চাঁদাবাজীর অভিযোগে গ্রেফতার ২

আদালত প্রতিবেদক: চট্টগ্রাম নগরে এক গার্মেন্টস কারখানায় ঢুকে চাঁদা দাবির ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন, একরামুল হক ও মো. মাসুদ।

আজ শনিবার (১৪ আগস্ট) ভোর ৬টার দিকে তাদেরকে বায়েজীদ থানা পুলিশ গ্রেফতার করে।

এর আগে উক্ত কারখানার প্রোডাকশন ম্যানেজার মো. মনিরুল ইসলাম বাদী হয়ে ৮ (আট) জনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজী মামলা দায়ের করা হয়। মামলাৱ আসামিরা হলো- একরামুল হক (২৫)। পারভেজ মিয়া (১৯), মো. শফিক (২৪), রুবেল প্রকাশ ইউরেকা রুবেল (২৪), খোকন প্রকাশ হুক্কু (২২), তারেক (২৪) এবং মোহাম্মদ মাসুদ (২৬)।

এ ব্যাপারে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, কম্বাইন্ড অ্যাপারেলে চাঁদাবাজির অভিযোগে কর্তৃপক্ষ মামলা দায়ের করেছেন । ইতোমধ্যে আমরা দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকীদের আটকে অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here