নিউজটি শেয়ার করুন

গাড়িতে অভিনব কায়দায় ইয়াবা, পরিনামে কারাগার

আদালত প্রতিবেদক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাড়ির অতিরিক্ত চাকা ও পানির কয়েল পাইপের ভেতর দিয়ে ইয়াবাসহ পাচারের অপরাধে জাহিদুল ইসলাম নামে একজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রবিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১ টায় জুডিসিয়াল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানা আাদালত সেরেস্তা।

আটক আসামী জাহিদুল ইসলামকে (২২) হলেন ঢাকার আশুলিয়ার নবীনগর খেজুরটেক এলাকার লিয়াকতের বাড়ীর আবুল হাশেমের পুত্র।

গত ১০ জুলাই শনিবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার সডকের সাতকানিয়া রিসোর্ট এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করে সাতকানিয়া থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ১৭ হাজার ৪০০ ইয়াবা উদ্ধার করা হয় এবং ইয়াবা বহনের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানায়, গত শনিবার ভোর ৫ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে পিকআপ যোগে ইয়াবা পাচারের বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় পুলিশ। পরে সাতকানিয়া থানার এসআই তাপস চন্দ্র মিত্রের নেতৃত্বে তাৎক্ষণিক সাতকানিয়া রিসোর্ট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি শুরু করে। এক পর্যায়ে নম্বর বিহীন একটি পিকআপকে সিগন্যাল দিয়ে থামনোর পর তল্লাশিকালে অতিরিক্ত চাকার ভেতর এবং কৌশলে নেয়া পানির কয়েল পাইপের ভেতর থাকা ইয়াবাসহ জাহেদুলকে আটক করতে সক্ষম হয় সাতকানিয়া পুলিশ। পরে নিয়মিত মাদক আইনে মামলা করে আদালতে পাঠনো হয়।