নিউজটি শেয়ার করুন

গায়ক তপন চৌধুরী করোনায় আক্রান্ত

সিপ্লাস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের স্বনামধন্য গায়ক তপন চৌধূরী৷ শুক্রবার (৯ এপ্রিল) তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

তপন চৌধুরী কানাডায় প্রবাস যাপন করলেও গানের টানে, শিল্পের টানে বছরের অনেকটা সময় দেশে ছুটে আসেন। এবারে এই করোনা মহামারির দাপটে পরিবারসহ সবার সুরক্ষার কথা চিন্তা করেই কানাডাতে অবস্থান করছিলেন। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে গাওয়ানোর আমন্ত্রণ পেয়ে দেশে এসেছিলেন। ভেবেছিলেন দেশের এই স্মরণীয় সময়টাতে নিজের গান নিয়ে হাজির থাকবেন মঞ্চে। অথচ দেশে এসে গান গাওয়ার সুযোগ পাননি। আক্রান্ত হলেন করোনায়৷

অভিমান নিয়ে তপন চৌধুরী জানান, বর্তমানে বাসায় বসেই করোনা থেকে মুক্তির চিকিৎসা নিচ্ছেন ।

তিনি বলেন, বাসা থেকেই চিকিৎসা নিচ্ছি। কানাডায় আমার পরিবার সকলেই চিন্তিত। আমি জানি না কী হবে আমার। আপাতত ভাল আছি। আমার ভক্ত এবং যারা আমার গানকে ভালবাসেন, শ্রদ্ধায় রাখেন তারা দোয়া করবেন।