মো: মহিন উদ্দীন, সিপ্লাস: চট্টগ্রাম নগরীতে সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। সারাদিন ধরে চলা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে এক দিকে যেমন স্বস্থি ফিরেছে আবার বেড়েছে ভোগান্তিও।
২২ অক্টোবর বৃহস্পতিবার নগরীর বহদ্দার হাট, মুরাদপুর, ২নংগেইট, জিইসি মোড়, ওয়াসামোড়সহ বিভিন্ন মোড় ঘুরে এই দৃশ্য দেখা যায়।
বৃষ্টির জন্য স্বাভাবিক চলাফেরায় বেশ অসুবিধা পড়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা।
এ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নগরীর কোথাও কোথাও পানি জমে থাকতে দেখা যায়। এ বৃষ্টির জন্য মানুষের চলা ফেরা কম থাকলেও মাঝে মধ্যে জানজটও দেখা যায় সড়কে।
বৃষ্টিতে গাড়ি অন্য দিনের তুলনায় কম বলে জানিয়েছে ওয়াসার মোড়ে দায়িত্বে থাকা একজন ট্রাফিক সার্জেন্ট।
এদিকে শুক্রবারও বৃষ্টি পড়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম আবহাওয়ার অফিসের উপ-পরিচালক আছাদুর রহমান।
রোদের দেখা মিললে বিপর্যন্ত জনজীবনে স্বস্তি ফিরবে বলে মনে করছেন বিপাকে পড়া ভুক্তভোগীরা








