নিউজটি শেয়ার করুন

গুইমারায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়ির গুইমারা উপজেলার মুখপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে আলমগীর নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।