নিউজটি শেয়ার করুন

গুইমারায় ফার্মে আগুন, দেড় হাজার মুরগি পুড়ে ছাই

সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় একটি পোল্ট্রি ফার্মে আগুন লেগে প্রায় দেড় হাজার মুরগির বাচ্চা পুড়ে গেছে বলে দাবি করেছেন ফার্মের মালিক।

বুধবার (১২ মে) সকালে উপজেলার হাফছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলা হাফছড়ি এলাকার মো. আলীর পোল্ট্রি ফার্ম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব পুড়ে যায়। এসময় ভেতরে থাকা প্রায় দেড় হাজার মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলেও জানান তিনি।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, গুইমারায় ফায়ার সার্ভিস স্টেশন নেই। পার্শ্ববর্তী উপজেলা থেকে আসার আগেই সব পুড়ে গেছে।