নিউজটি শেয়ার করুন

গুঞ্জনে মাঈনুদ্দিন হাসান বিস্মিত!

সিপ্লাস প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী যুবলীগের প্রেসেডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অভিনন্দন জানাচ্ছেন।
বিষয়টি নিয়ে তিনি ফেইসবুকে বিস্ময় প্রকাশ করেছেন।

তিনি লিখেছেন-‘‘বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবনির্বাচিত প্রেসিডিয়াম, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। সামাজিক প্রচার মাধ্যমে দেশ বিদেশের অসংখ্য ব্যক্তিবর্গ আমাকেও নবঘোষিত যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে অভিনন্দন জানাচ্ছেন।

আমি সকলের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নই। এ পদের জন্য আমি পার্থী ছিলাম না। যুবলীগের প্রেসিডিয়াম বা কেন্দ্রীয় কমিটি গঠনের প্রক্রিয়া সম্পর্কে আমি কিছুই জানি না। বিগত ১০\১২ দিন ধরে আমাকে যুবলীগের ১ নং প্রেসিডিয়াম সদস্য করা হচ্ছে এ ধরণের একটি গুঞ্জন শুনে আমি নিজেও বিস্মিত হয়েছি। কারণ ১৯৯৪ সালে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব সম্পন্ন করার পর আমি কখনও যুবলীগ করি নি।

আমি জাতীয় রাজনীতিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সৃষ্টি।১৯৯২ সালের অনুষ্ঠিত কেন্দ্রীয় সম্মেলনে আমি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছিলাম।এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার প্রতি সবসময় কৃতজ্ঞ।আমি শতভাগ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালন করার চেষ্টা করেছি।২০০২ সালে সর্বশেষ আমি বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ছিলাম।এরপর এ পর্যন্ত দলীয় পদ-পদবীর বাইরে থাকলেও আমি বিন্দুমাত্র হতাশ হইনি। ১৯৭৮ সালে অষ্টম শ্রেণীতে অধ্যয়নকালীন জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বাংলাদেশ ছাত্রলীগে যোগদান করেছিলাম।সেই আদর্শই আমার রাজনৈতিক জীবনের চালিকা শক্তি।
জয় বাংলা।
জয় বঙ্গবন্ধু ”