সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার কদমতলী পোস্তারপাড় এলাকায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড এর খাজা ট্রেডার্স নামে এক পরিবেশকের গুদামে ডাকাতির মালামাল উদ্ধার করেছে ডবলমুরিং থানা পুলিশ।
সোমবার সকালে এ তথ্য জানান ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
এ ব্যাপারে বিস্তারিত জানতে আজ দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
ওসি জানান আবুল খায়ের গ্রুপের লুট হওয়া ৩৩ লাখ টাকার পণ্য উদ্ধার ও ঘটনায় জড়িত মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শুধু গত চার মাসেই কোটি টাকার উপরে মালামাল লুট করেছে। গত পাঁচ বছরে চক্রটি প্রায় ৫০ টি ডাকাতির ঘটনায় প্রায় ১০ কোটি টাকা মালামাল লুট করেছে।
তিনি আরও জানান, সম্প্রতি পতেঙ্গায় গুদামের মালামাল লুট করার সময় বাধা দেওয়ায় একজনকে হত্যা করা হয়। গত বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে খাজা ট্রেডার্স গুদামের মালামাল লুট হয়।









