নিউজটি শেয়ার করুন

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একা আটক

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একা আটক

সিপ্লাস ডেস্ক:  ঢাকাই সিনেমার নায়িকা একা’কে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে আটক করেছে পুলিশ।

শনিবার ( ৩১ জুলাই) বিকেলে রাজধানীর হাতিরঝিলের উলন এলাকায় বন্ধু নিবাসের নয়তলায় একার অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে আহত অবস্থায় গৃহকর্মী হাজেরা বেগমকে (৩০) উদ্ধার এবং গৃহকর্তী একা’কে আটক করে পুলিশ।

এ সময় তার বাসা থেকে ইয়াবা, বিদেশি মদ ও গাজা উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য সন্ধ্যায় হাজেরাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে পুলিশ।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই হারুনুর রশীদ বলেন, চিত্রনায়িকা একার কাছে তার ৩৫ বছর বয়সী গৃহকর্মী টাকা পেতেন। সেই টাকা চাইতে গেলে তাকে মারধর করা হয়। পরে ওই গৃহকর্মীর অভিযোগের ভিত্তিতে শনিবার বিকালে রামপুরার বন্ধুনিবাস অ্যাপার্টমেন্ট থেকে একাকে আটক করা হয়।

হারুনুর রশীদ আরও জানান, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মারধরের শিকার গৃহকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here