সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীতে এক গৃহবধুকে ডাকাতদল গলাটিপে হত্যা করেছে। নিহত গৃহবধুর মাহবুবা মেহর (২৫) ডা. এসএম গোফরানের স্ত্রী।
এছাড়া ডাকাতের হামলায় আহত হয়েছেন শাশুড়ি নাজনীন আক্তার।
আজ শুক্রবার (১৬ জুলাই) ইপিজেড থানার হালিশহর নারকেলতলা হক সাহেবের গলির আবু নাছের মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের আত্মীয় স্বজনরা জানান, দুপুরে বাড়ির পুরুষরা জুমার নামাজ পড়তে গেলে ডাকাতদল ঘরে প্রবেশ করে। এ সময় গৃহবধু মাহবুবা মেহর চিৎকার করে উঠলে ডাকাতরা গলাটিপে হত্যা করে। শাশুড়ি নাজনীন আক্তারকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।








