Site icon CPLUSBD.COM

গ্যারেজ মালিকের সহযোগিতায় সিপ্লাসটিভির মাধ্যমে পাসপোর্ট ও টিকেট ফিরে পেল প্রবাসী

সিপ্লাস প্রতিবেদক: সিএনজি গ্যারেজ মালিকের সহযোগিতায় নগরীর সিএনজিতে ফেলে যাওয়া পাসপোর্ট ও বিমানের টিকেট ফিরে পেয়েছে দুবাই প্রবাসী সৈয়দ আলম।

শুক্রবার (৭ মে) রাত সাড়ে আটটায় নগরীর ওয়াসার মোড়স্থ মুনতাসীর বিল্ডিং এ সিপ্লাস টিভির অফিসে এসে রাহাত্তারপুল এলাকার গ্যারেজ মালিক মো: আনোয়ার হোসেন প্রকাশ আনোয়ার কোম্পানীর কাছ থেকে পাসপোর্ট ও বিমানের টিকেট বুঝে নেন প্রবাসী সৈয়দ আলমের শ্যালক মো: দীন মোহাম্মদ।

এর আগে গতকাল নগরীর ২নং গেইট এলাকায় দুবাই প্রবাসী সৈয়দ আলম বিমানের টিকেট ক্রয়ের উদ্দেশ্যে আসে কক্সবাজারের টেকনাফ থেকে। টিকেট ক্রয়ের পর সে টেকনাফ ফেরার পথে সিএনজি যোগে নতুন ব্রিজ যায় কিন্তু ভুলবসত তার পাসপোর্ট ও বিমানের টিকেট সিএনজিতে ফেলে যায়।

পরবর্তীতে তার ফেলে যাওয়া টিকেট ও পাসপোর্টের ব্যাগটি পায় রাহাত্তারপুলের গ্যারেজ মালিক আনোয়ার কোম্পানি। সে ব্যাগটি পেয়ে ফেরত দেওয়ার উদ্দেশ্যে রাতেই ছুটে আসে সিপ্লাসটিভির অফিসে। সে এসে ব্যাগটি সিপ্লাসের হতে তুলে দেওয়ার পর সিপ্লাসের পক্ষ থেকে পাসপোর্টে থাকা নাম্বারে মুঠোফোনে যোগাযোগ করা হয়। এবং মুঠোফোনের অপর প্রান্তে থাকা প্রবাসী সৈয়দ আলমকে জানানো হয় তার ব্যাগটি সিপ্লাস টিভির অফিস থেকে সংগ্রহ করার জন্য।

সৈয়দ আলম টেকনাফ অবস্থান করায় তার পক্ষ থেকে তার শ্যালক মো: দীন মোহাম্মদ যোগাযোগ করে সিপ্লাস টিভির অফিসে। পরবর্তীতে পরিচয় নিশ্চিত করে এবং ভিডিও কলের মাধ্যমে প্রবাসী সৈয়দ আলমের সাথে কথা বলে নিশ্চিত হয়ে তার শ্যালক দীন মোহাম্মদের কাছে আনোয়ার কোম্পানীর উপস্থিতিতে পাসপোর্ট ও বিমানের টিকেটের ব্যাগ হস্তান্তর করা হয়।

ব্যাগ ফিরিয়ে দেওয়ার বিষয়ে আনোয়ার কোম্পানী বলেন, মানুষ হিসেবে একজন মানুষের উপকার করতে পেরেছি এটাতেই প্রশান্তি। আমার একটু প্রচেষ্টায় সিপ্লাস টিভির সহযোগীতায় একজন মানুষের বিদেশ যাত্রা নিশ্চিত করতে পেরেছি এটাই অনেক বেশি।

আমাদের বিশ্বাসের জায়গা সিপ্লাসকে ধন্যবাদ। পাসপোর্ট-টিকেট ফিরে পাওয়ার বিষয়ে জানতে চাইলে প্রবাসী সৈয়দ আলম মুঠোফোনে বলেন, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের কারণে আমার বিদেশ যাত্রা নিশ্চিত হচ্ছে। আপনাদের জন্য আমি নামাজ পড়ে দোয়া করবো। কোরআন শরীফ পড়ে দোয়া করবো।