রামু প্রতিনিধি: চলমান করোনা পরিস্থিতিতে জনসাধারণকে সচেতনতা সৃষ্টিসহ এই পরিস্থিতির কারণে কর্মহীন, হতদরিদ্র ও শ্রমজিবী অসহায় রামুর কচ্ছপিয়া ইউনিয়নের প্রতিটি গ্রামের পথে প্রান্তরের মানুষের কাছে ত্রাণ নিয়ে অবিরাম ছুটে যাচ্ছেন কক্সবাজার -৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল। কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক ও চেয়ারম্যান প্রার্থী এম,সেলিমসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় তিনি ৫ এপ্রিল বিকেল ৩ টা থেকে অব্যহত ভাবে পুরো ইউনিয়নে অসহায় মানুষের কাছে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। করোনা পরিস্থিতির উত্তরণ না হওয়া পর্যন্ত তাঁর এই সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান। ত্রান বিতরণ কালে উপস্থিত ছিলেন, রামু উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাংবাদিক নিতিশ বড়ুয়া, উপজেলা সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক, ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সভাপতি জাহানগীর আলম সিকদার, আবদুর রহিম, এমপির ব্যক্তিগত সহকারী ইয়াছিন, আওয়ামীলীগ নেতা ও সাবেক প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন মেম্বার, ইউনিয়ন যুবলীগের আহবায়ক নজরুল মেম্বার, গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি মোঃ আনিছুর রহমান, গর্জনিয়া যুবলীগ সভাপতি হাফেজ আহম্মদ, ৩ নং আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, মহিউদ্দীন, বাবু, খোকন প্রমুখ।
কক্সবাজার গ্রামের মেটোপথে ত্রাণ নিয়ে ঘুরছেন এমপি কমল








