সিপ্লাস ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলায় ঘুমধুম ইউনিয়নের ইনানী ফাঁড়ি এলাকার স্থানীয় বাজার থেকে সৈয়দ আলম (৪০) নামে এক গ্রাম পুলিশের দফাদারকে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ ।
৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১ টার দিকে অভিযান পরিচালনা করে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফাঁড়ির একটি দল বিশেষ অভিযান চালিয়ে ইনানী ফাঁড়ি এলাকার স্থানীয় বাজার থেকে সৈয়দ আলম (৪০)কে ৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার করে। এ সময় তার ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
আটক সৈয়দ আলম পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বড়ইতলী এলাকার মৃত জলিল আহমদের পুত্র। সে ঘুমধুম ইউনিয়নের গ্রাম পুলিশের দফাদার বলেও নিশ্চিত হওয়া গেছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহম্মদ সনজুর মোরশেদ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন।

