নিউজটি শেয়ার করুন

ঘন্টাখানেকের ব্যবধানে এমপি নিজাম হাজারীর মা ও ভাইয়ের মৃত্যু

সিপ্লাস ডেস্ক: মাত্র ঘন্টাখানেকের ব্যবধানে ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারীর মা দেল আফরোজ বেগম ও বড় ভাই জসিম উদ্দিন হাজারীর মৃত্যু বরণ করেছেন।

রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান ব্যবসায়ী জসিম উদ্দিন হাজারী। ছেলের মৃত্যুশোক সইতে না পেরে এক ঘণ্টার ব্যবধানে মা দেল আফরোজ বেগমও মারা যান।