নিউজটি শেয়ার করুন

ঘন কুয়াশার কারণে সবগুলো অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল

সিপ্লাস প্রতিবেদক:  চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে সবগুলো অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।

শুক্রবার (২২ জানুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘন কুয়াশার কারণে এদিন ১৫০ যাত্রী নিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বোয়িং ৭০৭) মালয়েশিয়া থেকে এসে ঢাকায় নামতে না পেরে সকাল ৮টায় চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। মূলত ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট অবতরণ করতে না পারায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান।