Site icon CPLUSBD.COM

ঘন কুয়াশায় চট্টগ্রামে নামতে না পেরে কলকাতায় বাংলাদেশ বিমানের ফ্লাইট

ঘন কুয়াশার কারণে মাসকাট থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে কলকাতা চলে গেছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে বিমানের ১২২ ফ্লাইটটি কলকাতা চলে যায়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান জানান, ঘন কুয়াশার কারণে মাসকাট থেকে আসা ফ্লাইটটি শাহ আমানতে অবতরণ করতে না পেরে কলকাতা বিমানবন্দরে চলে যায়। কুয়াশা কমলে ফ্লাইটটি আবার চট্টগ্রামে চলে আসবে।

এদিকে ঢাকা-চট্টগ্রাম অভ্যন্তরীণ রুটের তিনটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে।