Site icon CPLUSBD.COM

ঘরের সিলিংয়ে শিশুর ঝুলন্ত লাশ

সিপ্লাস প্রতিবেদক: নগরের নিউ মুনছুরাবাদ কসাই পাড়া এলাকার একটি ভবন থেকে শাহাদাত হোসেন নামে ৯ বছরের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধারে গেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

আকবর শাহ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত কোন তথ্য তিনি দিতে পারেননি।

তিনি বলেন, নিউ মুনছুরাবাদ কসাই পাড়া এলাকার এক ভবনে ফাঁসিতে ঝুলানো অবস্থায় শিশুর মরদেহ উদ্ধারে গিয়েছে আমাদের একটি টিম। শিশুটির নাম শাহাদাত হোসেন (৯)। বাকি তথ্য তদন্ত সাপেক্ষে বলা হবে।