নিউজটি শেয়ার করুন

ঘরে ঢুকে মাদ্রাসাছাত্রীকে এসিড নিক্ষেপ

পাবনার চাটমোহর উপজেলায় পড়াশুনা করার সময় ঘরে ঢুকে মাদ্রাসাছাত্রীকে এসিড নিক্ষেপ করেছে দুই কিশোর।

এসিড আক্রান্ত সবুরা খাতুন (১৪) উপজেলার বনগ্রাম সরকারপাড়া গ্রামের ব্যবসায়ী সলিলুর রহমানের মেয়ে ও বনগ্রাম বেনিয়াজী দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক দুই কিশোর হলো-উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম পশ্চিম চকপাড়া গ্রামের হাসিবুর রহমানের ছেলে রতন হোসেন (১৮) ও বনগ্রাম পুকুরপাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে রিপন হোসেন (১৭)।

তবে কী কারণে এসিড নিক্ষেপ করা হয়েছে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

চাটমোহর থানার ওসি সেখ নাসীর উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আটক দুইজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। কী কারণে এসিড নিক্ষেপ করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।